শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

বগুড়া পুলিশ লাইন্সে নতুন রেশন স্টোর ভবন ও আধুনিক চিকিৎসা যন্ত্রপাতির উদ্বোধন

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৩৩ Time View

সকাল নারায়ণগঞ্জঃ  

বগুড়া প্রতিনিধি:
বগুড়া পুলিশ লাইন্সের রেশন স্টোরের নবনির্মিত ভবন এবং পুলিশ হাসপাতালে নবসংযোজিত আধুনিক চিকিৎসা যন্ত্রপাতির শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট ২০২৬) এসব কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ।

উদ্বোধন শেষে ডিআইজি নবনির্মিত রেশন স্টোর ভবনটি ঘুরে দেখেন এবং এর বিভিন্ন সুযোগ-সুবিধা পরিদর্শন করেন। এ সময় রেশন সামগ্রী সংরক্ষণ ও বিতরণ কার্যক্রম আরও সুষ্ঠু, কার্যকর ও আধুনিকভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

পরে বগুড়া পুলিশ হাসপাতালে পুলিশ সদস্যদের চিকিৎসাসেবা ও সেবার মান উন্নয়নের লক্ষ্যে নবসংযোজিত আধুনিক চিকিৎসা যন্ত্রপাতির উদ্বোধন করেন ডিআইজি মো. আশিক সাঈদ। তিনি নতুন যন্ত্রপাতিগুলো পরিদর্শন করেন এবং হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে চিকিৎসাসেবা ও হাসপাতালের সার্বিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।

এ সময় পুলিশ সদস্য ও তাদের পরিবারের জন্য উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন ডিআইজি। পাশাপাশি হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে বগুড়ার পুলিশ সুপারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন রেশন স্টোর ভবন এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজনের মাধ্যমে বগুড়া জেলা পুলিশের সদস্যদের সেবা, কল্যাণ ও চিকিৎসা সুবিধা আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu