শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

সাতক্ষীরা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৩৭ Time View

সকাল নারায়ণগঞ্জঃ  

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা জেলা পুলিশের সদস্যদের শারীরিক সক্ষমতা, প্যারেড দক্ষতা ও সুদৃঢ় মনোবল বৃদ্ধির লক্ষ্যে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ৮টায় সাতক্ষীরা পুলিশ লাইন্সের ড্রিলশেডে এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

প্যারেডে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা পুলিশের পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।

পরিদর্শনকালে পুলিশ সুপার মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের প্যারেড দক্ষতা, শারীরিক ফিটনেস ও টার্নআউট মূল্যায়ন করেন। এ সময় চৌকস ও দক্ষ পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। প্যারেডের সার্বিক কার্যক্রমে সন্তোষও প্রকাশ করেন তিনি।

পরে পুলিশ সুপার পুলিশ লাইন্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও বিভাগ পরিদর্শন করেন। এর মধ্যে ছিল ব্যারাক, মেস, রেশন স্টোর ও মোটরযান শাখা।

পুলিশ সদস্যদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, মাস্টার প্যারেড পুলিশের শৃঙ্খলার একটি গুরুত্বপূর্ণ অংশ। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন বা বিনষ্ট হয়—এমন যেকোনো আচরণ থেকে সবাইকে বিরত থাকতে হবে।

তিনি আরও বলেন, নিজেদের স্মার্ট ও পেশাদার পুলিশ সদস্য হিসেবে গড়ে তুলতে শৃঙ্খলা বজায় রাখার কোনো বিকল্প নেই। ড্রেসরুলস মেনে পোশাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পেশাদারিত্বের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ ছাড়া সরকারি সম্পদের যথাযথ ব্যবহার, বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন সম্পদ ব্যবহারে মিতব্যয়ী হওয়া, সরকারি মালামালের সঠিক হেফাজত, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতনতা এবং সাধারণ মানুষের সঙ্গে উত্তম ও মানবিক আচরণের মাধ্যমে পুলিশি সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন পুলিশ সুপার।

সাপ্তাহিক মাস্টার প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাওন রেজা।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার (ক্রাইম অ্যান্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান (ডিএসবি), অতিরিক্ত পুলিশ সুপার **মো. শাহীনুর চৌধুরী (সদর সার্কেল)**সহ সাতক্ষীরা জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu