সকাল নারায়ণগঞ্জঃ
খুলনা প্রতিনিধি:
খুলনা জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার হিসেবে জনাব সরকার ওমর ফারুক আনুষ্ঠানিকভাবে যোগদান ও দায়িত্বভার গ্রহণ করেছেন।
শনিবার ২৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, খুলনা জেলায় যোগদানের উদ্দেশ্যে তিনি পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
এ সময় খুলনা জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনার গ্রহণের পর তিনি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সঙ্গে পরিচিত হন।
পরে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা-এর কাছ থেকে খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন সরকার ওমর ফারুক।
দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান (ক্রাইম ও অপস্), অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা (ট্রাফিক), অতিরিক্ত পুলিশ সুপার **সাইফুল ইসলাম (এ-সার্কেল)**সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার শেখ আলমগীর হোসেন, মো. বাবুল হোসাইন হাওলাদার, এম. এম. তারিক-উল্লাহ্, শাহেদুল ইসলাম ও বিপ্লব কুমার নন্দী। অনুষ্ঠানে খুলনা জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।
নবাগত পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহণকে কেন্দ্র করে খুলনা জেলা পুলিশে নতুন নেতৃত্বের সূচনা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণকে আরও কার্যকর পুলিশি সেবা প্রদানে নতুন পুলিশ সুপারের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।