শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

ফতুল্লায় পুলিশের অভিযানে ১৭ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৩৯ Time View

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১৭ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার, ‘ক’ সার্কেল মো. শামীম হোসেনের তত্ত্বাবধানে ফতুল্লা মডেল থানার একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গত ২০ আগস্ট ২০২৬, বিকেল আনুমানিক ৫টা ৫০ মিনিটে, ফতুল্লা থানাধীন পূর্ব ইসদাইর রেললাইনের পশ্চিম পাশে নূরে আলম সিদ্দিকের টিনশেড বাড়ির একটি কক্ষে অভিযান চালানো হয়।

অভিযানে গ্রেপ্তার করা হয় সালেহা বেগম (৪০), সাহেদ কাদের (২১) ও সুজন (১৯)-কে। তাদের কাছ থেকে সর্বমোট ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। উদ্ধার হওয়া গাঁজা জব্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu