শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

সাইনবোর্ডে ডিবির অভিযান: বিদেশি পিস্তল-গুলি ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৪৩ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গোপন বৈঠক চলাকালে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৯ আগস্ট) রাত ৭টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকার মিতালী মার্কেটের ২ নম্বর বিল্ডিংয়ের ৪র্থ তলার ৩১৩৬ নম্বর কক্ষে অভিযান চালায় ডিবির ক-জোনের একটি দল। অভিযানে সন্ত্রাসী কার্যক্রমের উদ্দেশ্যে গোপন বৈঠক করার সময় কথিত মানিক গ্রুপের তিন সদস্যকে আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন—কুমিল্লার দেবিদ্বার থানার দেবিদ্বার থানা পাড়ার বাসিন্দা এমরান সাকিব (২৬), লাকসামের গাজীরবাদ এলাকার নুর মোহাম্মদ মো. হৃদয় (২২) এবং লাঙ্গলকোটের মেলকট এলাকার মো. জোবায়ের (২০)। তারা বর্তমানে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার বিভিন্ন এলাকায় বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশের দাবি, গ্রেপ্তারদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, বিশেষ কায়দায় তৈরি দুটি কুড়াল, একটি লোহার হাতলযুক্ত কুড়াল, দুটি ছুরি, একটি টিপ চাকু ও একটি এসএস পাইপ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা গত ১৮ আগস্ট ফতুল্লা থানাধীন শান্তিধারা এলাকায় প্রতিপক্ষ মিলন-সাজিদ গ্রুপের সঙ্গে সংঘর্ষ এবং আগ্নেয়াস্ত্র প্রদর্শনের কথা স্বীকার করেছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। ডিবির ক-জোনের অফিসার ইনচার্জ নজরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

ঘটনার বিষয়ে গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu