শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

ফতুল্লায় পুলিশের অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ২ অস্ত্রধারী গ্রেপ্তার

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৪৬ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের অভিযানের সময় গুলি বিনিময়ের ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

পুলিশের দাবি, শনিবার (১৫ আগস্ট) দুপুর সোয়া ৩টার দিকে ফতুল্লা মডেল থানাধীন ইসদাইর রেলস্টেশনের পশ্চিম পাশে মাওলানা আব্দুর রহমানের বাড়ির সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছিল। এ সময় ২০-২৫ জনের একটি দল পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

পুলিশ জানায়, আত্মরক্ষার্থে ফতুল্লা মডেল থানার এসআই মো. রফিক, বিপিএম ও এসআই নন্দন চন্দ্র সরকার গুলি চালান। এ সময় তিন পুলিশ সদস্য আহত হন। একই ঘটনায় জসিম (২৪) নামে এক যুবক ডান পায়ের ঊরুতে গুলিবিদ্ধ হন।

পরে ঘটনাস্থল থেকে জসিম ও মোহন (২৩) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত জসিম ও আহত পুলিশ সদস্যদের নারায়ণগঞ্জের ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুই আসামি ও তাদের পলাতক সহযোগীদের বিরুদ্ধে অস্ত্র আইনে এবং পুলিশের সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পৃথক মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu