শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

সৈয়দপুরে ডিবির অভিযানে ৫.২৪ গ্রাম হেরোইন ও ৪ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৪৯ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫.২৪ গ্রাম হেরোইন ও ৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. ফারুক হোসেন (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ আগস্ট) পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁনের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মতলুবর রহমানের তত্ত্বাবধানে ডিবির একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সৈয়দপুর থানাধীন খাতামধুপুর ইউনিয়নের পাসারীপাড়া মোড় থেকে হাজারীহাটগামী পাকা সড়কে ফারুক হোসেনকে আটক করা হয়। পরে বিধি অনুযায়ী তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।

পরবর্তীতে তার বসতবাড়িতে অভিযান চালিয়ে শয়নকক্ষ থেকে আরও ১৯ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। সব মিলিয়ে ২৪ পুড়িয়া হেরোইন, কাগজসহ মোট ওজন ৫.২৪ গ্রাম, পাশাপাশি ৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

পুলিশের তথ্যমতে, উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য ৮ হাজার ৪০০ টাকা এবং ট্যাপেন্টাডল ট্যাবলেটের আনুমানিক মূল্য ১ হাজার ২০০ টাকা। সব মিলিয়ে জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ৯ হাজার ৬০০ টাকা।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ফারুক হোসেন একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তিনি দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত বলে জানা গেছে।

এ ঘটনায় সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu