শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া ধারণ করায় সাংবাদিককে কুপিয়ে জখমের অভিযোগ

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৫৪ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়ার ভিডিও ধারণ করায় প্রতিদিনের কাগজের গাজীপুর মহানগর প্রতিনিধি সাংবাদিক শরিফ ওমর টুটুলকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে।

অভিযোগ অনুযায়ী, ঝুট ব্যবসাকে কেন্দ্র করে একদল অস্ত্রধারী মহড়া চালানোর সময় ঘটনাটি ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক শরিফ ওমর টুটুল। এ সময় ভিডিও ধারণে বাধা দেওয়ার পাশাপাশি তাকে ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয়। হামলায় তিনি গুরুতর আহত হন বলে জানা গেছে।

সাংবাদিকদের ওপর এ ধরনের হামলার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয় সাংবাদিক মহলে। বিশেষ করে, চলতি আগস্ট মাসেই একইভাবে অস্ত্রধারীদের কর্মকাণ্ডের ভিডিও ধারণ করার ঘটনায় প্রতিদিনের কাগজের গাজীপুর চৌরাস্তা প্রতিনিধি সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠার পর নতুন করে প্রশ্ন উঠেছে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে।

পরপর এমন ঘটনায় সাংবাদিকরা বলছেন, অপরাধ ও অস্ত্রের মহড়ার তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গিয়ে যদি সাংবাদিকদের ওপর হামলার শিকার হতে হয়, তাহলে মাঠপর্যায়ে স্বাধীন সাংবাদিকতা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে।

সাংবাদিক শরিফ ওমর টুটুলের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সহকর্মীরা।

অস্ত্রের মহড়া ধারণ করলেই সাংবাদিকের ওপর হামলা—গাজীপুরে সাংবাদিক নিরাপত্তা নিয়ে ফের উদ্বেগ।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu