সকাল নারায়ণগঞ্জঃ
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৮২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার ৬২০ টাকা উদ্ধার করেছে শ্রীনগর থানা পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপারের দিকনির্দেশনায় শ্রীনগর থানা পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। গত ১১ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে শ্রীনগর থানাধীন শিবরামপুর এলাকায় কাজী ফকিরের বাড়ির সামনে কাঁচা রাস্তার ওপর অভিযান চালানো হয়।
অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৮২ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৬ হাজার ৬২০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—শ্রীনগরের শিবরামপুর এলাকার মোঃ রবিন খান (৩৩), পিতা মোখলেস খান ওরফে কাজী ফকির এবং নেত্রকোনার মোহনগঞ্জ থানার শেওড়াতলি বড়বেতান এলাকার রবিন খান (৩৬), পিতা খোকন খান।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।