শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

পিরোজপুর জেলা বিশেষ শাখা (DSB) পরিদর্শন করলেন পুলিশ সুপার

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৫২ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর জেলা বিশেষ শাখা (DSB) পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। পরিদর্শনকালে তিনি শাখাটির সার্বিক কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

বুধবার (১২ আগস্ট ২০২৬) পিরোজপুর জেলা বিশেষ শাখা (DSB) পরিদর্শনে গেলে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় পুলিশ সুপার কর্মকর্তা ও ফোর্সের উদ্দেশ্যে বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রত্যেককে দক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত শৃঙ্খলা বজায় রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার জেলা বিশেষ শাখার কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন সমস্যা, সুবিধা-অসুবিধা এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয়গুলো সম্পর্কে খোঁজখবর নেন। তাদের উত্থাপিত সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।

পুলিশ সুপার আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা বিশেষ শাখার দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলকে আরও আন্তরিক ও পেশাদার হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব সোহরাব হোসাইন, ডিআইও-১, পিরোজপুর জেলা বিশেষ শাখাসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

পরিদর্শন শেষে পুলিশ সুপার সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে পিরোজপুর জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত রাখতে আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu