সকাল নারায়ণগঞ্জঃ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বিজয়নগর থানা পুলিশ।
সোমবার (১০ আগস্ট ২০২৬) সকাল ৮টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল উপজেলার পত্তন ইউনিয়নের বড় পুকুরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে তাদের হেফাজত থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—
মো. মামুন (পিতা: মো. ধানু মিয়া), সাং- সেজামুড়া এবং মো. শাহীন আলম (পিতা: আব্দুল বাছির), সাং- সেজামুড়া। তারা দুজনই বিজয়নগর থানার সেজামুড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, অভিযানকালে উদ্ধার হওয়া ১০ কেজি গাঁজা বিধি মোতাবেক জব্দ তালিকা তৈরি করে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।