শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

মেহেরপুরে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ অপরাধ সভা অনুষ্ঠিত

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৪৯ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ নিয়ন্ত্রণ বিষয়ে বিশেষ অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি অপরাধ দমন, মামলা রুজু ও নিষ্পত্তি এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্তের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সোমবার (১০ আগস্ট ২০২৬) দুপুর ৩টায় মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ বিশেষ অপরাধ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান। সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলার পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায়।

সভায় রেঞ্জ ডিআইজি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মামলা রুজু ও নিষ্পত্তি, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্তের অগ্রগতি এবং অপরাধ প্রতিরোধে পুলিশের করণীয় বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করেন।

এ সময় তিনি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

পাশাপাশি গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলাগুলোর তদন্ত কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়। অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে মাঠপর্যায়ে পুলিশের তৎপরতা আরও বাড়ানোর বিষয়েও নির্দেশনা দেওয়া হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, মেহেরপুর জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, ডিএসবি, ওসি ডিবি এবং বিভিন্ন পুলিশ ক্যাম্পের ইনচার্জবৃন্দ।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, অপরাধ প্রতিরোধে সমন্বিত কার্যক্রম জোরদার এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশের চলমান কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu