সকাল নারায়ণগঞ্জঃ
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬। খেলাধুলার চর্চা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট ২০২৬) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক জনাব মিজ্ কাউসার আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক ও সুযোগ্য পুলিশ সুপার জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলম।
অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, ক্রীড়া প্রতিযোগিতা মানুষের মধ্যে খেলাধুলার চর্চা বাড়ানোর পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে মানুষের মধ্যে শারীরিক ও মানসিক সতেজতা বৃদ্ধি পায় এবং একটি সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ে ওঠে।
তিনি আরও বলেন, এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ আরও শক্তিশালী হবে। একই সঙ্গে সকলের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ ও উৎসাহ আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে অংশগ্রহণকারী ও সংশ্লিষ্টদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকরা জানান, প্রতিযোগিতার মাধ্যমে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি অংশগ্রহণকারীদের সুস্থ বিনোদন ও পারস্পরিক যোগাযোগের সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ মাহবুবুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য এইচ.এম রহমাতুল্লাহ পলাশ এবং সদস্য সচিব মোঃ আবু জাহিদ ডাবলুসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
আয়োজকদের প্রত্যাশা, অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ সফলভাবে সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে সাতক্ষীরায় খেলাধুলার চর্চা আরও বিস্তৃত হবে এবং ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে।