শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

লৌহজংয়ে পুলিশের বিশেষ অভিযানে ৯০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৫১ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

নিজস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে লৌহজং থানা পুলিশ।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম-এর নির্দেশনায় জেলার বিভিন্ন থানায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে লৌহজং থানার এসআই (নিরস্ত্র) প্রবীর সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘড়িয়া এলাকার ডাচ ডেইরি ফার্মের সামনের সড়কে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—

  • সজল হাওলাদার (২৮), বেজগাঁও এলাকার বাসিন্দা।
  • মো. মোশাররফ মোল্লা (৩৮), কলিকাতা ভোগদিয়া এলাকার বাসিন্দা।
  • মো. মাহমুদউল্লাহ ওরফে সান (৩০), ঢাকার কাফরুল এলাকার স্থায়ী বাসিন্দা এবং বর্তমানে কলিকাতা ভোগদিয়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাসরত।

পুলিশ জানায়, তল্লাশিকালে তাদের কাছ থেকে মোট ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মধ্যে সজল হাওলাদারের কাছ থেকে ৪০ পিস, মোশাররফ মোল্লার কাছ থেকে ৩০ পিস এবং মাহমুদউল্লাহ ওরফে সানের কাছ থেকে ২০ পিস ইয়াবা জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক, চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এছাড়া অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য জানাতে সাধারণ মানুষকে মুন্সীগঞ্জ জেলা পুলিশের কন্ট্রোল রুম (০১৩২০-০৯৪২৯৮)-এ যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu