সকাল নারায়ণগঞ্জঃ
শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলা পুলিশে কনস্টেবল থেকে পদোন্নতি পেয়ে পদোন্নতিপ্রাপ্ত নায়েক আবু ইসহাককে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এ, কে, এম জহিরুল ইসলাম।
গত ২৭ জুলাই (২০২৬ খ্রি:) শেরপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপারের অফিস কক্ষে এক আড়ম্বরপূর্ণ পরিবেশে এই র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অভিনন্দন ও দিকনির্দেশনা র্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার জনাব এ, কে, এম জহিরুল ইসলাম সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্য নায়েক আবু ইসহাককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে বলেন, পদোন্নতি কেবল মর্যাদাই বৃদ্ধি করে না, বরং সাথে সাথে দায়িত্ব ও জবাবদিহিতাও বাড়িয়ে দেয়। তিনি পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে অর্পিত দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার সাথে পালনের আহ্বান জানান। পাশাপাশি দেশের সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় এবং জনগণের সেবায় আত্মনিয়োগ করার বিষয়ে প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতি ব্যাজ পরিধান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মিজানুর রহমান ভূঁঞাসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উপস্থিত কর্মকর্তারা পদোন্নতিপ্রাপ্ত সদস্যের উত্তরোত্তর সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।