শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

এক দশকের প্রেমের পর বিয়ে করলেন জেসিন্ডা

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ২৮৬ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে ছোট্ট আয়োজনে দীর্ঘদিনের সঙ্গী টিভি হোস্ট ক্লার্ক গাইফোর্ডকে বিয়ে করেছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।

বিবিসি জানায়, রাজধানী ওয়েলিংটন থেকে ৩১০ কিলোমিটার উত্তরে নর্থ আইল্যান্ডের হকস বে-র ক্রেগি রেঞ্জ ওইনারিতে তাদের বিয়ের অনুষ্ঠান হয়।

বিয়ের আগে প্রায় এক দশক ধরে এই জুটি একসঙ্গে আছেন এবং তাদের নেভে নামে পাঁচ বছর বয়সি একটি মেয়েও রয়েছে। এই মেয়েকে কোলে নিয়েই জেসিন্ডা জাতিসংঘের বৈঠকে হাজির হয়েছিলেন। 

এই জুটি এর আগে ২০২২ সালে বিয়ের আনুষ্ঠানিকতা সারার পরিকল্পনা করেছিলেন। কিন্তু তার আগেই বিশ্বজুড়ে হানা দেয় কোভিড-১৯ মহামারী। কোভিড নিয়ন্ত্রণে ২০২২ সালেও নিউজিল্যান্ডে কঠোর বিধিনিষেধ আরোপ করে রেখেছিলেন সে সময়ে দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরর্ডান। যে কারণে নিজের বিয়ের অনুষ্ঠানও পিছিয়ে দিয়েছিলেন তিনি। 

কোভিড মহামারী থেকে দেশবাসীকে সফলভাবে রক্ষা করতে সক্ষম হওয়ায় বিশ্বজুড়ে তখন দারুণ প্রশংসিত হয়েছিলেন জেসিন্ডা।

শুধু কোভিড মহামারী মোকাবেলাই নয় বরং ২০১৯ সালে ক্রাইস্টচার্চে দুইটি মসজিদে যে প্রাণঘাতি বন্দুক হামলার ঘটনা ঘটেছিল এরপর জেসিন্ডা যেভাবে সব কিছু সামলেছিলেন তাতে আন্তর্জাতিক অঙ্গনে তার দেশ পরিচালনার ধরণ অনুকরণীয় হয়ে ওঠে।

ক্রাইস্টচার্চে সেদিনের হামলায় ৫১ জন নিহত এবং ৪০ জন আহত হন। ওই ঘটনার পর তিনি যেভাবে প্রতিক্রিয়া জানান তা বিশ্বজুড়ে তাকে একজন সহানুভূতিশীল নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে।

২০১৭ সালে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করা জেসিন্ডা আরডার্ন ২০২৩ সালের জানুয়ারিতে দল, সমর্থক এমনকি সমালোচকদের পর্যন্ত হতভম্ব করে দিয়ে পদত্যাগের ঘোষণা দেন।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu