সকাল নারায়ণগঞ্জঃ
পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৬ উপলক্ষে মেহনতি মানুষের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান জানিয়েছে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা, নারায়ণগঞ্জ ও ঢাকা বিভাগীয় কমিটি।
বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও ন্যায্য দাবির প্রতীক হিসেবে পালিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই বিশেষ দিনটিকে সামনে রেখে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা এক মানবিক ও ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। সংগঠনের পক্ষ থেকে শ্রমজীবী, দিনমজুর, রিকশাচালক, পরিবহন শ্রমিকসহ সকল মেহনতি মানুষের জন্য লাল গোলাপের শুভেচ্ছা এবং বিশুদ্ধ পানি বিতরণ করা হবে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের উন্নয়ন ও অগ্রগতির পেছনে শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। তাদের কঠোর পরিশ্রমের ফলেই দেশের অর্থনীতির চাকা সচল থাকে। তাই শ্রমিক দিবসে শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, বরং ভালোবাসা, সম্মান ও মানবিক আচরণের মাধ্যমে তাদের পাশে দাঁড়ানোই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
আগামী ০১ মে ২০২৬, শুক্রবার, বিকাল ৪টায়, নারায়ণগঞ্জের নিউ মেট্রো সিনেমা হল সংলগ্ন এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। এ সময় সংগঠনের পক্ষ থেকে শ্রমজীবী মানুষের মাঝে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানানো হবে এবং বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হবে।
BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার পক্ষ থেকে সকল সদস্য, শুভানুধ্যায়ী, সমাজসেবী ও সাধারণ মানুষকে এই মানবিক কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হয়েছে।
সংগঠনের ঢাকা বিভাগীয় কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হামিদুল ইসলাম জয় বলেন,
“শ্রমিকরাই দেশের উন্নয়নের চালিকাশক্তি। তাদের সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব। আন্তর্জাতিক শ্রমিক দিবসে আমরা চাই ভালোবাসা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে। এই আয়োজন সেই প্রচেষ্টারই একটি ছোট অংশ।”
তিনি আরও বলেন, ভবিষ্যতেও BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা সমাজের অসহায়, শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম চালিয়ে যাবে।
শ্রমিক দিবসের এই মহৎ উদ্যোগ ইতোমধ্যে স্থানীয় মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই এটিকে একটি প্রশংসনীয় এবং অনুকরণীয় সামাজিক উদ্যোগ হিসেবে দেখছেন।