শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

নারী হয়ে পাঁচবার ক্ষমতায়, অনেক দেশের পছন্দ না: প্রধানমন্ত্রী

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ২৫৪ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি; একজন নারী হয়ে পাঁচবার ক্ষমতায়, এটা অনেক দেশের পছন্দ না। 

শনিবার বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

চক্রান্ত-ষড়যন্ত্র এখনো শেষ হয়নি জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, এখনো আছে। বঙ্গবন্ধুর খুনি-যুদ্ধাপরাধী যাদের বিচার করেছি, তাদের ষড়যন্ত্র তো আছেই। অন্যদিকে অনেক দেশ আছে, আমি একজন নারী হয়ে পাঁচবার ক্ষমতায়, এটা তাদের পছন্দ না।

এদেশের মাটি ব্যবহার করে কেউ অন্য দেশে আক্রমণ করবে- তা হবে না। হতে দেওয়া হবে না, এমন দৃঢ় প্রত্যয়ও ব্যক্ত করেন সরকারপ্রধান।

এর আগে সকাল সোয়া ৯টার দিকে নিজের সরকারি বাসভবন গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন শেখ হাসিনা। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দুই দিনের সফরে গোপালগঞ্জে গেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শনিবার সকাল ১১টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান সরকারপ্রধান। বেলা ১১টা ৫৩ মিনিটে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নতুন মন্ত্রিসভার সদস্যরা। 

সরকারপ্রধানের সফর ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা। নিজ নির্বাচনি এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে রোববার ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu