শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপন

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩১০ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে  বর্ণাঢ্য আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন  করা হয়েছে। সকালে উপজেলা পরিষদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন রূপগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, রূপগঞ্জ থানা পুলিশ, ভুলতা হাইওয়ে পুলিশ, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, অফিসার্স ক্লাব,  উপজেলা প্রাণিসম্পদসহ উপজেলার সামাজিক সংগঠন। 

পরে সরকারি মুড়াপাড়া কলেজ মাঠে  জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠান হয়। 

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার  আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সীমন সরকার,  রূপগঞ্জ থানা অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ তোফায়েল আহমেদ আলমাছ, রূপগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার তাজাল্লী ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা রিগ্যান মোল্লা, কৃষি অফিসার ফাতেহা নুর,  রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আমান উল্লাহ আমান, সরকারি মুড়াপাড়া কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সরকারি মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি মনির হোসেন, বীরপ্রতীক গাজী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদসহ আরো অনেকে। 

পরে কুচকাওয়াজ, ডিসপ্লে ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিযোগীতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মধ্যে সম্মাননা তুলে দেওয়া হয়। 

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu