শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিশাল বিজয় র্যালি

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ৩০১ Time View
  • সকাল নারায়ণগঞ্জ

 

 

মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে নগরীতে বিশাল বিজয় র‌্যালি করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

 

এসময়ে বিজয় দিবসের র‌্যালি থেকে নেতাকর্মীরা শ্লোগান দেয় ‘আজকে এই দিনে জিয়া তোমায় মনে পড়ে, স্বাধীনতার ঘোষক জিয়া লও লও লও সালাম’ ।

 

বিজয় র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাষাঢ়া চত্বরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে নির্মিত বিজয়স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর বিএনপি।

 

এসময়ে মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত ও বিএনপি’র প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

 

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় নগরীতে বিজয় র‌্যালি করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিএনপির নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে মূখর হয়ে উঠে নারায়ণগঞ্জ নগরীর আশপাশ।

 

এদিকে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র‌্যালিকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সকাল থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে নগরীর মিশন পাড়া এলাকায় জড়ো হতে থাকে। সকলের হাতেই ছিলো জাতীয় পতাকা ও রং বেরঙের ফেষ্টুন।

 

এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ূন কবির, মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, এড. এইচ এম আনোয়ার প্রধান, বরকত উল্লাহ, সাখাওয়াত ইসলাম রানা, কামরুল হাসান চুন্নু সাউদ, শাহিন আহমেদ, মাহমুদুর রহমান, মাসুদ রানা, হাবিবুর রহমান দুলাল, মাকিত মোস্তাকিম শিপলু, ফারুক হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত ইসলাম রানা, বিএনপি নেতা নাজমুল হক রানা, হারুন অর রশিদ লিটন, নজরুল ইসলাম সরকার, জাহিদ খন্দকার, আবুল হোসেন,মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রাফি উদ্দিন রিয়াদ, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মাগফুর ইসলাম পাপন, যুবদল নেতা মোহাম্মদ শহিদুল্লাহ, সাইফুল ইসলাম আপন, পারভেজ খান, মানিক বেপারী, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়নাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ

 

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu