শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

মমতাময় নারায়ণগঞ্জ প্রকল্পের বিশ্ব হসপিস প্যালিয়েটিভ কেয়ার উদযাপন

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ২৫৫ Time View
  • সকাল নারায়ণগঞ্জ

 

 

এ বছর প্যালিয়েটিভ কেয়ার দিবসের প্রতিপাদ্য, ‘হৃদয়ের ক্ষত নিরাময় এবং জনসমাজ (Healing Hearts and Communities)!’

 

“বিশ্ব হসপিস প্যালিয়েটিভ কেয়ার দিবস ২০২২” উদযাপন উপলক্ষ্যে ‘মমতাময় নারায়ণগঞ্জ’ প্যালিয়েটিভ কেয়ার প্রকল্পের উদ্যোগে নগরীতে আজ একটি সাইকেল র্যায়লি এবং পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯ টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এর ভবন থেকে ৮০ জন এর বেশি সাইক্লিস্ট নিয়ে র্যাবলিটি চাষাড়া হয়ে রাসেল পার্কে গিয়ে শেষ হয়। এছাড়া  প্রায় ১৫০ জন কমিউনিটি সেচ্ছাসেবক পদযাত্রায় অংশ গ্রহণ করেন।

 

র্যা লিটির শুভ উদ্বোধন করেন ডা. আ.ফ.ম. মুশিউর রহমান, সিভিল সার্জন, নারায়ণগঞ্জ এবং বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্যালিয়েটিভ মেডিসিন বিভাগের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডা. এ কে এম মতিউর রহমান ভূঁইয়া। এছাড়া র্যািলিটির সাইক্লিং পার্টনার হিসেবে সার্বিক সহায়তায় ছিল নারায়ণগঞ্জ সাইক্লিস্ট কমিউনিটি। সমাজের তরুণদের সাথে নিয়ে সাধারণ জনগনের মাঝে নিরাময় অযোগ্য রোগী ও তাদের পরিবারের জন্য প্যালিয়েটিভ কেয়ার এর গুরুত্ব তুলে ধরা এবং এই বিষয়ে সচেতনতা তৈরি করাই ছিল এই র্যাোলির মূল উদ্দেশ্য।

 

উল্লেখ্য, মমতাময় নারায়ণগঞ্জ প্রকল্পটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর সহায়তায় নগর ভবন এর অভ্যন্তরে এবং বন্দর উপজেল স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাময় অযোগ্য রোগীদের প্যালিয়েটিভ কেয়ার প্রদানের লক্ষে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। প্রকল্পের সহযোগী প্রতিষ্ঠানসমূহ হচ্ছে আয়াত এডুকেশন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ওয়ার্ল্ড হসপিস ও প্যালিয়েটিভ কেয়ার এলায়েন্স এবং সেন্ট ক্রিস্টোফার হসপিস (ইউকে)।

 

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu