শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫১ Time View
  • সকাল নারায়ণগঞ্জ

 

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুল কাদীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, যুবলীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল হক রাসেল চৌধুরী।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক শাহীন মালুম কেন্দ্রীয় কমিটির সদস্য আল-আমীন, সাজু সাহা।

 

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দির্ঘদিন পর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হলো। আমরা চাইছি এমন একটি কমিটি গঠন করবো যা সারা বাংলাদেশে একটি মডেল কমিটি হিসেবে বিবেচিত হবে।

 

কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ মনে করে, নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সদস্যগণ এখন প্রস্তুত। তারা স্বাধিনতা বিরোধী যেকোন আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে। তাই কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে একটি শক্তিশালী কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে তাদের দ্বায়িত্ব বুঝিয়ে দিতে চাই। এজন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। এসময় সংগঠনের বিভিন্ন সমস্যা এবং সেটার সমাধান করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

 

সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী, রুহুল আমিন, ইফতেখার আলম খোকন, সোনারগাঁ ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক মোঃ আলী হায়দার, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি, এড. আবু আল মুজাহিদ পলু, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন, আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহসীন মিয়া, যুবলীগ নেতা জিল্লুর রহমান লিটন প্রমূখ।

 

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu