শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

মাতৃভাষা দিবস উপলক্ষে ফতুল্লা মৎস্যজীবী লীগের বিনম্র শ্রদ্ধা

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩০৭ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অমর ২১শে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ফতুল্লা থানার নেতৃবৃন্দরা। 


সোমবার (২১ ফেব্রুয়ারী) সকালে নগরীর চাষাড়ার কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ফতুল্লা থানা শাখার বিপ্লবী সভাপতি শেখ মোঃ হাফিজ এর নেতৃত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ নাজিম মোহাম্মদ হিমেল এর পরিচালনায় এ শ্রদ্ধা নিবেদন করা হয়। 


সংক্ষিপ্ত এক বক্তব্যে শেখ মোঃ হাফিজ বলেন, ভাষা শহীদদের প্রতি আমাদের রয়েছে বিনম্র শ্রদ্ধা। মাননীয় প্রধানমন্ত্রী ও দেশ রত্ন শেখ হাসিনা বলেছেন, ‘আসুন দলমত নির্বিশেষে একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে দেশের সামগ্রিক উন্নয়নে কাজ করি এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখি।

সবাই মিলে একটি অসাম্প্রদায়িক, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি এবং প্রতিষ্ঠা করি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ।’ তাই আমাদের সকলকে জাতির পিতার সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে।


এসময় শহীদদের প্রতি এ শ্রদ্ধা নিবেদনকালে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জানে আলম সেলিম, নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক হাজী মোঃ নাসির উদ্দিন, জেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব মোঃ সাইদ হাসান ইমন, ফতুল্লা থানা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি আবু সাঈদ, সামসুন্নাহার ও মোঃ পারভেজ, প্রচার সম্পাদক মোঃ আলাউদ্দিন, পরিবেশ বিষয়ক সম্পাদক রাবেয়া আক্তার নদী, মহিলা বিয়য়ক সম্পাদক রিনা বেগম, সমবায় ও কৃষি বিষয়ক সম্পাদক মোসাঃ সুমি সহ জেলা ও ফতুল্লা থানার নেতৃবৃন্দরা।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu