সকাল নারায়ণগঞ্জঃ
গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে নিয়মিত কীট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ) অনুষ্ঠিত এ কীট প্যারেড পরিদর্শন করেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।
কীট প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার পুলিশ সদস্যদের পোশাক-পরিচ্ছদ, সরঞ্জাম ও সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় পুলিশ সুপার পুলিশ লাইন্সের রেশন স্টোরসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ নাফিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মোঃ হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রনি হাওলাদার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস প্রবেশনার)সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, অফিসার ইনচার্জ ও পুলিশ সদস্যরা।
কীট প্যারেডের মাধ্যমে পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পোশাক-পরিচ্ছদ, দায়িত্ব পালনের প্রস্তুতি ও সার্বিক পেশাদারিত্ব নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হয়।