শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিবেদিত লেখা পাঠ ও গাছের চারা বিতর

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ৪৩৮ Time View
  • সকাল নারায়ণগঞ্জ:

 

নারায়ণগঞ্জের ঐতিহাসিক স্থান হাজীগঞ্জ  ইশাখার কেল্লার মাঠ প্রঙ্গণে ২৬শে মে শুক্রবার সকাল দশটায় সৃজনশীল সাহিত্যঘরের আয়োজনে সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে কবিকে নিবেদিত লেখা পাঠ দিয়ে সাজানো হয় অনুষ্ঠানটি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  কবি প্রফেসর মোঃ আমির হোসেন, নজরুল ইসলাম শান্তু, তাছলিমা আক্তার পারভীন,লুবনা আক্তার সুমী,সাথী আক্তার,আদ্রিতা,মজিবুল হক বাদল,আল আমিন বৈরাগী, ফরিদ আহমেদ হৃদয়, মোস্তফা কামাল সোহাগ,জয়নাল আবেদীন জয়,ইয়াকুব কামাল,মোঃ হুমায়ুন কবির,ইকবাল হোসেন রোমেছ, বাংলাদেশ রাইটার্স ক্লাবের নারায়ণগঞ্জ সভাপতি কাজী আনিসুল হক হীরা,ওয়াহিবা মেহজাবিন পুষ্পিতা,সাংবাদিক ইউসুফ আলী প্রধান ও নূরজাহান নীরা।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ আমির হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল গবেষক মোঃ হুমায়ুন কবির ও কলামিস্ট কামাল সিদ্দিকী। । আলোচক ছিলেন ছড়াকার নজরুল ইসলাম শান্তু। নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের সভাপতি ইকবাল রোমেছের সঞ্চালনায় আগত লেখকবৃন্দ জাতীয় কবিকে নিবেদিত লেখা পাঠ করেন। সার্বিক অনুষ্ঠানটির লাইভ পরিচালনা করেন সাংবাদিক ইউসুফ আলী প্রধান। কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে লেখা পাঁচটি কবিতাকে উপস্থিত বিশেষ অতিথি নজরুল গবেষক মোঃ হুমায়ুন কবির তার নিজের লেখা বই পুরষ্কার দেন।পুরষ্কার গুলো পান নূরজাহান নীরা,মোস্তফা কামাল সোহাগ, প্রফেসর মোঃ আমির হোসন,আল আমিন বৈরাগী,ও ইকবাল হোসেন রোমেছ।আলোচনা পর্বে আগত কবিবৃন্দ বৃক্ষ রোপন অভিযানকে স্বাগত জানান।অনুষ্ঠানে  ৫০টি গাছের চারা বিতরণ করা হয়।প্রতিটি সাহিত্য সভায় গাছের চারা বিতরণের ইচ্ছে জানান সৃজনশীল সাহিত্যঘরের সভাপতি নূরজাহান নীরা ও নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের সভাপতি ইকবাল হোসেন রোমেছ। নূরজাহান নীরার সভাপতিত্বে সুন্দর ভাবে অনুষ্ঠানটি সমাপ্তি হয়।

 

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu