শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

মঞ্চ থেকে কোথায় গায়েব হলেন সেলিম ওসমানের মোবাইল ?

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৩৫২ Time View

সকাল নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির সম্মেলন চলাকালে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের মোবাইল ফোন চুরি হয়ে গেছে। একই সময়ে বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা জাপার সভাপতি সানাউল্লাহ সানুসহ আরও বেশ কয়েকটি মোবাইল ফোন চুরি হয়েছে।


আজ শুক্রবার সম্মেলন শেষে গণমাধ্যমকর্মীদের এমন তথ্য জানানো হয়েছে। তবে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি না সে ব্যাপারে কিছু জানানো হয়নি।


সম্মেলন শেষে সন্ধ্যায় সেলিম ওসমান সাপোর্টার্স ফোরাম ফেসবুক পেজ থেকে জানানো হয়, ‘বন্দর সমরক্ষেত্র মাঠে জাতীয় পার্টির সম্মেলন মঞ্চ থেকে মাননীয় সংসদ সদস্য একেএম সেলিম ওসমান সাহেব এর মোবাইল ফোনটি হারিয়ে গেছে। যদি কোন সহৃদয়বান ব্যক্তি উক্ত মোবাইল ফোনটি পেয়ে থাকেন। তাহলে পৌছে দেওয়ার জন্য অনুরোধ করা হলো, মোবাইলটি পৌছে দেওয়া হলে উক্ত ব্যক্তিকে পুরস্কৃত করা হবে।’ 


বিষয়টি এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন সেলিম ওসমানের ব্যক্তিগত সহকারী বিশ্বজিত দাস। তিনি বলেন, ‘এমপি সেলিম ওসমানের ফোন এখনো পাওয়া যায়নি। আমরা যথাসাধ্য খোঁজ করছি।’


এদিকে মোবাইল হারানো অন্তত পাঁচজন জাপা নেতা বলেছেন, সংঘবদ্ধ একটি পকেটমার চক্র এই ধরনের কাজ করে থাকতে পারে। মঞ্চে থাকা নেতাদের ফোন একযোগে গায়েব হয়ে যাওয়া পরিকল্পিত চুরি ছাড়া আর কিছুই নয়। ভিড়ের সুযোগ পেয়ে এসব মোবাইল চুরি করে নিতে সক্ষম হয়েছে চোরেরা।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu