শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

‘এরশাদ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছেন আমরা তা বাস্তব করব’-জিএম কাদের

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৩২০ Time View

সকাল নারায়ণগঞ্জ:

জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, ‌‘আমরা কারও সাথে নেই। আমরা দূরে আছি। সরকারি দলেও নেই বিরোধী দলেও নেই। আমরা জনগণের সঙ্গে আছি।’


আজ শুক্রবার বিকালে বন্দরে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির সম্মেলনে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


‘বাংলাদেশের মালিকানা ছিনতাই হওয়ার পথে’ উল্লেখ করে জি এম কাদের বলেন, ‘এটা জনগণের দেশ হবে এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই দেশ চালাবে, এটাই আমাদের রাজনীতি। আমরা জনগণের রাজনীতি করি। আমরা জনগনকে সাথে নিয়ে তাদের মালিকানা ফিরিয়ে দেব।’ 


তিনি বলেন, ‘পাকিস্তানিরা আগে এদেশের সম্পদ লুটে পাকিস্তানে নিয়ে যেত এখন আমাদের দেশের টাকা বাইরে পাচার করা হচ্ছে। এ টাকা দেশের মানুষের টাকা। তারা এই টাকা লুট করে নিয়ে যাচ্ছে। এখানে শতভাগ টাকাই অসৎ টাকা।

এবার বাজেটে আইন করে কালো টাকা দেশে আনার সুযোগ দিতে চাইছে। এটা একটা অনৈতিক সুবিধা। আর যারা ক্ষমতায় আসার জন্য লাফালাফি করছে তারাও একই লুটপাট করেছে। রাজনীতি হলো রাজার কাজকর্ম।’ 


‘এখন মানুষ বলে এটা আমার দেশ আমরাই সব ঠিক করব। বাংলাদেশের প্রতিটি মানুষ দেশের মালিক। এর ক্ষমতা ও সম্পদের মালিক জনগণ। তবে দেশে সে অবস্থা আর নেই। এখন আর নির্বাচন নেই। আমাদের সকলকে সমানভাবে কথা বলার সুযোগ দেয়া হয় না। এরশাদ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন আমরা তা বাস্তব করব।’ 


এসময় জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমানসহ পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu