শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

আবরার হত্যাকান্ড মেনে নিতে পারিনি- শামীম ওসমান

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯
  • ৩৮৮ Time View

সকাল নারায়ানগঞ্জঃ কয়েকদিন আগের একটি ঘটনা আমি মেনে নিতে পারিনি। এই ঘটনা আমাকে খুব কষ্ট দিচ্ছে। বুয়েটের একটি ছাত্র নাম হচ্ছে আবরার ফাহাদ। ছেলেটাকে পিটিয়ে মেরে ফেললো। আওয়ামীলীগের শামীম হিসেবে না, একজন বাবা হিসেবে কিছু বলতে চাই। যে ছেলেটাকে মেরে ফেলা হলো সে তো আর ফিরে আসবে না তার বাবা-মায়ের কাছে। ওর বাবা মায়ের স্বপ্ন শেষ।

বুয়েটে চান্স পায় কারা? যারা সেরাদের সেরা তারাই সুযোগ পায় বুয়েটে পড়ালোখা করার। তো সেরা একজন ছাত্রকে মেরে ফেলা হলো। আমরা সবাই কষ্ট পেলাম,দুঃখ পেলাম। আমার কষ্ট কিন্তু আরো এক জায়গায়। আরো ২০টা ছেলে যাদের এই মামলায় সম্পৃক্ততা এসেছে কিংবা সম্পৃক্ত হবে বা আদালতে প্রমাণিত হলে হয়ত তার শাস্তি হবে। সেই শাস্তি হবে যাবজ্জীবন কিংবা ফাঁসি।

ওরাও কিন্তু সেরাদের সেরা। শনিবার(১৯ অক্টোবর) জালকুড়ি হাইস্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী এবং মেধাবী শিক্ষার্থীদের সম্মানন্না প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান একথা বলেন। তিনি আরো বলেন, আমরা আমাদের বাচ্চাদের কি বানাচ্ছি মানুষ নাকি আমরা শুধু রেজাল্টের দিকে যাচ্ছি শুধু! আমরা আমাদের বাচ্চাদের কি শিখাচ্ছি? এটা আমার প্রশ্ন আপনাদের সবার কাছে এবং আমার নিজের কাছে। কি বানাচ্ছি আজকে আমাদের বাচ্চাদের? ওদের কি রোবট বানাচ্ছি? শুধু প্রতিযোগিতা আর প্রতিযোগিতা! এই প্রতিযোগিতার মাধ্যমে কি ওদের মাঝ থেকে মনুষত্বকে দূর করে দিচ্ছি? তাই তোমাদের উদ্দেশ্যে একটাই কথা, লেখাপড়া তোমাকে নিজেই করতে নিজের স্বার্থে, আমার স্বার্থে না।

আর যদি মনে করো এমনিই লেখা পড়া করবা তাহলে করো না। ছেড়ে দেও লেখাপড়া। সময় নষ্ট করো না বরংচ অন্য কাজকর্ম শিখো কাজে দিবে। কারণ তোমাদের সামনের জীবনটা অনেক কঠিন, এতো সোজা ভেবো না। এসময় অনুষ্ঠানে জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজের গর্ভনিং বডির সভাপতি এস এম কামাল হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ এনায়েত হোসেন, যুবলীগ নেতা এহসানুল নিপু, নাসিক ৯নং ওয়ার্ড কাউন্সিলর ই¯্রাফিল প্রধান, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম বাচ্চু প্রমুখ।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu