শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

নারায়নগঞ্জ জেলার সার্বিক নিরাপত্তা,মাদক,অপরাধ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯
  • ৩১৩ Time View

নারায়নগঞ্জ জেলার সার্বিক নিরাপত্তা,মাদক,অপরাধ সহ বিভিন্ন বিষয় নিয়ে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।


রবিবার(১৩অক্টোবর)দুপুরে নারায়নগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভাটি অনুষ্ঠিত হয়।


আইনশৃঙ্খলা কমিটির সভাটি নারায়নগঞ্জ জেলা প্রশাসক মোঃজসিম উদ্দীনের সভাপতিত্বে নারায়নগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এড.মাহাবুবুর রহমান মাসুম বলেন,নারায়নগঞ্জ একটি ব্যস্ততম শহর কিন্তু এখানে মানুষের ফুটপাতে চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে তার একটাই কারন ফুটপাত হকারদের দখলে।প্রশাসনের নজরদারিতে কয়দিন ঠিক থাকলে আবার আগের মত হয়ে যায়।এর ফলে নারায়নগঞ্জে অতিরিক্ত মাত্রায় যানজট বৃদ্ধি পেয়েছে।

তিনি প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন,আমাদের নারায়নগঞ্জে কোন বেসরকারিভাবে কোন মদের বার নেই কিন্তু কে বা কারা লাইসেন্স দিয়েছে নারায়নগঞ্জ ভাষা সৈনিক সড়ক নারায়নগঞ্জ প্রেসক্লাবের পিছনে একটি মদের বার খুলেছে।প্রশাসনিকভাবে যদি কোন ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমাদের গনমাধ্যমকর্মীরা ওই বার গুড়িয়ে দেবো।সবাই জানে নারায়নগঞ্জের একজন নামকরা অপরাধি আব্দুল করিম বাবু যে কিছু দিন আগেও জেল খাটে সে কি করে নারায়নগঞ্জ আদর্শ উচ্চ বালক বিদ্যালয়ের সভাপতি হয়।যে স্কুলে সব সময় জেলা প্রশাসক সভাপতি থাকে সেখানে একজন অপরাধি কিভাবে সভাপতি হয়।


তিনি তোলারাম কলেজে একজন সংবাদকর্মীকে মারার বিষয়ে আরো বলেন,কিছুদিন আগে সরকারী তোলারাম কলেজে আমাদের একজন সংবাদকর্মীকে নিগৃহীত করা হয়।এই ব্যাপারে পুলিশ সুপার কলেজের অধ্যক্ষককে মামলার কথা বললে তিনি বলেন মামলা করা লাগবে বিষয়টি তিনি দেখবেন কিন্তু এখন পর্যন্ত তিনি কি ব্যবস্থা নিয়েছে আমরা জানি না।সেখানে শিক্ষার আড়ালে কোন রাজনৈতিক অপশক্তির কাজ হচ্ছে কিনা টর্চার সেলের মাধ্যমে প্রশাসনকে খুটিয়ে দেখার অনুরোধ করছি।


আইন শৃঙ্খলা সভায় নারায়নগঞ্জ পাবলিক প্রসেকিউটর এড.ওয়াজেদ আলী খোকন বলেন,আজকে মিডিয়ার মধ্যে যে সমস্ত লেখা আসে কোন সংবাদকর্মীরা যাতে লিখতে না পারে লাশের সংখ্যা বাড়ছে,ছিনতাই বাড়ছে,ডাকাতি হচ্ছে এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখতে হবে।আইন শৃঙ্খলা যেমন দেখতে হবে গুপ্তহত্যা,খুন,ডাকাতি,রাহাজানি, দেখতে পাশাপাশি। মানুষের জমি উদ্ধার,টাকা উদ্ধার এই গুলো বিচার বিভাগের দায়িত্ব দিতে হবে।প্রতিটি থানায় পুলিশ সুপারের যে টিম আছে তারা দেখবে।


আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাটি নারায়নগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট যুথিকা সরকারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন)মোঃমনিরুল ইসলাম,র‍্যাব-১১এর অধিনায়ক মোস্তাফিজুর রহমান,নারায়নগঞ্জ ফায়ার সার্ভিস উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন,নারায়নগঞ্জ সিভিল সার্জন ড.মোঃইমতিয়াজ,নারায়নগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক,নারায়নগঞ্জ জেলা মহিলা অধিদপ্তরের মহা-পরিচালক কানিজা ফাতেমা,  নারায়নগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান এড.আবুল কালাম আজাদ বিশ্বাস,নারায়নগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল,চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার কাজল,নারায়নগঞ্জ সরকারী তোলারাম কলেজের অধ্যক্ষ বেলা রানী সিংহ,অধ্যাপক শিরিন বেগম প্রমূখ।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu