শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

জাতীয় শ্রমিক লীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী এর সুবর্ণ জয়ন্তি সাফল্য করার লক্ষ্যে নারায়নগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের আয়োজনে একটি বনাঢ্য র‍্যালি

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯
  • ৪৬০ Time View

১২ অক্টোবর জাতীয় শ্রমিক লীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী এর সুবর্ণ জয়ন্তি সাফল্য করার লক্ষ্যে নারায়নগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের আয়োজনে একটি বনাঢ্য র‍্যালি বের হয়।


শুক্রবার(১১অক্টোবর)বিকেলে নারায়নগঞ্জ ২নং রেল গেইট সংলগ্ন জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বনাঢ্য র‍্যালিটি বের হয়ে নারায়নগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে এসে সমাপ্তি করে।


র‍্যালি শেষে জাতীয় শ্রমিক লীগের সভাপতি আলহাজ্ব শুক্কুর মাহমুদ বলেন,আগামীকাল ১২ অক্টোবর আপনারা জানেন বঙ্গবন্ধুর ডানমন্ডির ৩২ নম্বর বাড়িতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শুভেচ্ছার শুভ সূচনা হবে এবং একটি র‍্যালি বেরর হবে।নারায়নগঞ্জ আপনারা যেসকল নেতাকর্মী আছেন তারা যাবেন সেখানে সকাল সাড়ে ৮টায়।আগামীকাল জাতীয় শ্রমিক লীগের একটি সম্মেলন অনুষ্ঠিত হবে।আমরা চাই জননেত্রী শেখ হাসিনা যে ঘোষনা দিয়েছে ২০৪০ সালের মধ্যে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি অন্যতম উন্নত দেশ হবে এবং সেই লক্ষ্যেই মাননীয় প্রধানমন্ত্রী কাজ করছে।তার ধারাবাহিকতায় নারায়নগঞ্জ জেলাতেও শীতলক্ষা সেতু থেকে শুরু করে রাস্তাঘাট, স্কুল কলেজ,মসজিদ মাদ্রাসা নির্মান হচ্ছে।আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী যে কর্মসূচী দিয়েছে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে একটি রোল মডেল হবে।


তিনি মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়ে বলেন,আমাদের জাতীয় শ্রমিক লীগ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জন্য দোয়া করি তিনি যেনো বঙ্গবন্ধুর সোনার বাংলাকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলে।তার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র আমরা মোকাবেলা করে বঙ্গবন্ধুর সোনার বাংলাকে ক্ষুদা ও দারিদ্র মুক্ত করবো।


র‍্যালিতে এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি গোলাম মোস্তাফা, সাংগঠনিক সম্পাদক সবুজ সিকদার, সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন আহম্মেদ বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান,নারায়নগঞ্জ মহানগর জাতীয় শ্রমিক লীগের সভাপতি আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান,সাধারণ সম্পাদক   কামরুল হাসান মুন্না,সাংগঠনিক সম্পাক সবুজ সিকদার, নারায়নগঞ্জ জেলা জাতীয় মহিলা শ্রমিক লীগের সভাপতি খাদিজা খানুন নাসরিন,সাধারণ সম্পাদক উমাইয়া বেগম সুমি,ফতুল্লা যুব শ্রমিক লীগের সভাপতি মোঃসাইফুল ইসলাম জুয়েল,সিনিয়র সাংগঠনিক সম্পাদক গাজী মো.লিটন,নারায়ণগঞ্জ মহানগর জাতীয় শ্রমিক লীগের ২৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মো.লিটন মিয়া প্রমূখ।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu