শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

মহানগর যুবদল নেতা জোসেফের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের হানিফ সরদারের গভীর শোক

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ Time View

বিশেষ প্রতিনিধি, সকাল নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফের মমতাময়ী মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী হানিফ সরদার।

এক শোকবার্তায় হানিফ সরদার মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, “মাতৃহারা হওয়ার বেদনা অত্যন্ত কষ্টদায়ক। মহান আল্লাহ তাআলা যেন পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার তাওফিক দান করেন।”

উল্লেখ্য, সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টা ২৫ মিনিটে নারায়ণগঞ্জ শহরের টানবাজারস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন যুবদল নেতা জোসেফের মা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ব্যবসায়ী নেতা হানিফ সরদারের পাশাপাশি স্থানীয় যুবদল, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও এই বিশিষ্ট রত্নগর্ভ মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। একই সাথে মরহুমাকে যেন মহান আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করেন, সেজন্য নারায়ণগঞ্জবাসীর কাছে খাস দোয়া প্রার্থনা করা হয়েছে।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu