বিশেষ প্রতিনিধি, সকাল নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফের মমতাময়ী মা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টা ২৫ মিনিটে নারায়ণগঞ্জ শহরের টানবাজারস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাতের জন্য শুভাকাঙ্ক্ষী ও নারায়ণগঞ্জবাসীর কাছে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়েছে। মহান আল্লাহ তাআলা যেন তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, আমিন।