বিশেষ প্রতিনিধি, সকাল নারায়ণগঞ্জ:
বিশিষ্ট কবি, সাংবাদিক ও সংগঠক এনামুল হক প্রিন্স আর নেই। ব্রেন স্ট্রোক করে দীর্ঘদিন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা চলাকালীন আজ রাতে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মরহুমের মৃত্যুতে স্থানীয় সাহিত্য, সংবাদমাধ্যম ও সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সংগঠন ও সহকর্মীদের পক্ষ থেকে মরহুম এনামুল হক প্রিন্সের জন্য সর্বস্তরের মানুষের কাছে দোয়ার আহ্বান জানানো হয়েছে, মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।