শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

আওয়ামী লীগকে প্রতিরোধ করতে যুবদলের নেতাকর্মীরাই যথেষ্ট: মনিরুল ইসলাম সজল

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৩ Time View

সকাল নারায়ণগঞ্জঃ 

বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ:

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের দোসরদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল। তিনি বলেছেন, “আওয়ামী লীগ ও তাদের দোসরদের যেকোনো অপচেষ্টা রাজপথে প্রতিরোধ করার জন্য জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরাই যথেষ্ট।”

রবিবার (২৭শে সেপ্টেম্বর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত বিশাল প্রতিবাদ সমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে যুবদল নেতা মনিরুল ইসলাম সজল বলেন, আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের প্রেতাত্মারা আবারো দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁতারা করছে। কিন্তু তাদের এই ষড়যন্ত্র কখনো সফল হতে দেওয়া হবে না। যুবদল রাজপথে সতর্ক অবস্থায় রয়েছে এবং যেকোনো পরিস্থিতিতে চক্রান্তকারীদের প্রতিহত করতে প্রস্তুত।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপি ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ এবং বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট আবুল কালাম।

সমাবেশ শেষে নগরজুড়ে বের করা প্রকাণ্ড বিক্ষোভ মিছিলে মহানগর যুবদলের সর্বস্তরের নেতাকর্মীরা মনিরুল ইসলাম সজলের নেতৃত্বে অংশ নেন এবং সন্ত্রাসের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu