সকাল নারায়ণগঞ্জঃ
বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মরহুম আলহাজ্ব খন্দকার লুৎফর রহমান স্বপনের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬শে সেপ্টেম্বর (শনিবার) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী সেমিনার কক্ষে HWPL ও BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক এবং খন্দকার লুৎফর রহমান স্বপন ফাউন্ডেশনের মহাসচিব খন্দকার তাইহান তাবাসসির সোয়াদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ মোমেন ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংস্থার ঢাকা বিভাগীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি ডাক্তার আল আমিন হোসাইন।
স্মরণসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কক্সবাজার আয়কর বিভাগের কর্মকর্তা মর্তুজা শরিফুল ইসলাম রানা।
বিশেষ অতিথি ও আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি, শিক্ষক ও কবি রনজিৎ মোদক, দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, চলচ্চিত্র অভিনেতা ফজলুল হক পলাশ, BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মুক্তা বেগম, ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী, সাংগঠনিক সম্পাদক ডাঃ পারভীন আক্তার, নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি মোঃ বাবুল দেওয়ান, সাধারণ সম্পাদক সামিরা সিদ্দিকী, দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক মাইনুদ্দিন দেওয়ান, জেলা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী সফিউল আলম কালাম, ফতুল্লা থানা কমিটির সাধারণ সম্পাদক শাহিনা আক্তার কাজল, সদর থানা কমিটির সাধারণ সম্পাদক আকলিমা আক্তার রুমা, সাবেক প্রচার সম্পাদক হামিদুল ইসলাম জয়, কবি ও লেখক এস এ বিপ্লব, কবি ও লেখক তাজুল ইসলাম, সমাজকর্মী শুকুর মাহমুদ জুয়েল, লেখক-কবি নাজমুল হোসাইন, নীলা আহমেদ নিশি, নাজমা আক্তার, সোনারগাঁও থানা কমিটির সাবেক সভাপতি মোঃ দুলু, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও আবির সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্মরণসভায় বক্তারা প্রয়াত খন্দকার লুৎফর রহমান স্বপনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের নানা দিক তুলে ধরে আবেগপ্লুত কণ্ঠে বলেন, “মরহুম স্বপন চেয়ারম্যান ছিলেন এক অনন্য মানবিক ব্যক্তিত্ব ও মানবতার ফেরিওয়ালা। ফতুল্লা ইউনিয়ন পরিষদ সহ নারায়ণগঞ্জের বিভিন্ন অঞ্চলের অসহায় মানুষের সেবায় তিনি আমৃত্যু কাজ করে গেছেন।” বক্তারা তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার যেন ধৈর্য ধারণ করে তাঁর অসমাপ্ত সামাজিক কাজ এগিয়ে নিতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রধান অতিথি আয়কর কর্মকর্তা মর্তুজা শরিফুল ইসলাম রানা তাঁর বক্তব্যে বলেন, “সরাসরি দেখার সুযোগ না হলেও মানুষের মুখে মুখে তাঁর সততা ও মানবিকতার গল্প শুনেছি। আজ তাঁর প্রতিকৃতি দেখে এবং সর্বস্তরের মানুষের ভালোবাসার জোয়ার প্রত্যক্ষ করে অনুধাবন করলাম, তিনি সত্যিই একজন প্রচারবিমুখ, সদয় ও খোদাভীরু মানুষ ছিলেন। তাঁর মতো সৎ মানুষের কল্যাণমূলক কাজ ফতুল্লাবাসী চিরদিন মনে রাখবে।”
অনুষ্ঠান শেষে মরহুম খন্দকার লুৎফর রহমান স্বপনের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।