সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশাল প্রতিবাদ সমাবেশে শত শত নেতাকর্মী ও সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে যোগদান করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবক নেতৃবৃন্দ। ক্ষমতাসীন আওয়ামী লীগের শাসনআমলের দুঃশাসন, নৈরাজ্য ও গণবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত মিছিলে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সম্মানিত পরিচালক, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী হানিফ সরদার এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্যতম প্রভাবশালী নেতা ও আমলাপাড়া বাইলেন পঞ্চায়েত কমিটির সভাপতি নুরুল ইসলাম সরদারের যৌথ ও বলিষ্ঠ নেতৃত্বে একটি সুসংগঠিত বিশাল বহর অংশ নেয়। মিছিলটি চাষাড়া ও কালীবাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে গিয়ে মিলিত হয়।
এই বিশাল মিছিলে চারারগোপ ফল ও আড়তদার ব্যবসায়ী বৃন্দ, কালীবাজার ব্যবসায়ী সমাজ এবং আমলাপাড়া এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। মিছিলে অংশ নেওয়া দলীয় নেতাকর্মী ও ব্যবসায়ীরা আওয়ামী বিরোধী বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।
সমাবেশ ও মিছিলে সম্মুখ সারিতে উপস্থিত থেকে নেতৃত্ব দেন তানভীর সরদার ও সাহিল সরদার। এছাড়াও কালীবাজারের বিশিষ্ট ব্যবসায়ী আমীন, ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ সোহেল, ব্যবসায়ী ফারুক আরমান, অপু, রবিন, ব্যবসায়ী হান্নান হাজী, খোকন ফরাজী, তফাজ্জল, আসাদ এবং ফারুক।
মিছিলে কালীবাজারের অসংখ্য ব্যবসায়ী, চারারগোপ আড়তদার সমিতির নেতৃবৃন্দ এবং আমলাপাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে সমাবেশকে সফল করে তোলেন।
মিছিল শেষে নেতৃবৃন্দ বলেন, দেশের সাধারণ মানুষ ও ব্যবসায়ী সমাজ আজ আওয়ামী লীগের অত্যাচার ও নৈরাজ্যে চরম অতিষ্ঠ। বিএনপি সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে আনতে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে এবং জনগণের এই ন্যায়সঙ্গত দাবিতে নারায়ণগঞ্জের সর্বস্তরের ব্যবসায়ী ও জনগণ রাজপথে ঐক্যবদ্ধ রয়েছে।