সকাল নারায়ণগঞ্জঃ
বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ:
কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে জোরদার করা এবং যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স ড্রিলশেডে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয়ের পক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব তাসমিন আক্তার, পিপিএম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নিয়মিত খেলাধুলার চর্চা যুবসমাজকে সব ধরনের অপসংস্কৃতি ও মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা পালন করে।” তিনি আশা প্রকাশ করে আরও বলেন, এ ধরনের তৃণমূলভিত্তিক প্রতিযোগিতা থেকেই ভবিষ্যতে জাতীয় কাবাডি দলের জন্য যোগ্য ও উদীয়মান খেলোয়াড় তৈরি হবে।
উল্লেখ্য, এবারের প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ জেলার ৭টি থানা থেকে ৭টি পুরুষ ও ৭টি নারী দলসহ সর্বমোট ১৪টি দল অংশগ্রহণ করে।
প্রতিযোগিতার হাড্ডাহাড্ডি ও উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায়:
খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়, কোচ এবং টিম ম্যানেজারদের হাতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি, মেডেল এবং বিশেষ অর্থ পুরস্কার তুলে দেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ এবং বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত থেকে ম্যাচ উপভোগ করেন।