শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

মরহুম খন্দকার লুৎফর রহমান স্বপনের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে বন্দরে ফ্রি মেডিকেল ক্যাম্প

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ Time View

সকাল নারায়ণগঞ্জঃ 

বন্দর প্রতিনিধি:
নারায়ণগঞ্জ বন্দর ফতুল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব খন্দকার লুৎফর রহমান স্বপনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বন্দরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, রক্তের গ্রুপ নির্ণয় ও চিকিৎসাসেবা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা (BHDS) বন্দর থানা কমিটির উদ্যোগে পৃথক দুটি স্থানে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ কারী মো. রবিউল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত কর্মসূচিতে দেড় শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। একইসঙ্গে বন্দর লেজাস আবাসিক এলাকার কানযুল ঈমান তাহফিজুল কোরআন মাদরাসার শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীর মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী।

মেডিকেল ক্যাম্প পরিদর্শনকালে উপস্থিত ছিলেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. মোমেন ইসলাম, দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক মাইনুদ্দিন দেওয়ান, মুফতি ডা. আল আমিন হোসাইন, হিলফুল ফুযুল শান্তি সংঘের সভাপতি মাহতাব হোসেন, প্রত্যয় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রাজু দাসসহ প্রত্যয় ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা।

এছাড়াও দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে সেলিনা সুলতানা শিউলী বলেন, ১২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ বন্দরের দুটি স্থানে একসঙ্গে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। দুটি কর্মসূচিতেই উপস্থিত হতে পেরে তিনি আনন্দিত। এ ধরনের মানবিক ও সামাজিক উদ্যোগ গ্রহণের জন্য আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

তিনি বলেন, “সামাজিক যে কোনো অনুষ্ঠানে আমাকে আপনারা অবগত করবেন। আমি যতটুকু আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব, আপনাদের পাশে থেকে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে।”

মরহুম আলহাজ্ব খন্দকার লুৎফর রহমান স্বপনের স্মৃতিচারণ করে সেলিনা সুলতানা শিউলী বলেন, তার মৃত্যুর পর সমাজ একজন ভালো মানুষকে হারিয়েছে। তার কাছ থেকে মানবতা, মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষের দুঃখ-কষ্টকে আপন করে নেওয়ার শিক্ষা পাওয়া গেছে।

তিনি আরও বলেন, মরহুম স্বপনের মতো মানুষের মানবিক আদর্শকে সামনে রেখে সমাজের মানুষের কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে। একইসঙ্গে তার পরিবারের জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি।

সেলিনা সুলতানা শিউলী বলেন, “আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার পরিবারের পক্ষ থেকে যেন আমরা সবসময় আপনাদের পাশে থাকতে পারি এবং মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি।”

আয়োজকরা জানান, মরহুম খন্দকার লুৎফর রহমান স্বপনের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এবং তার মানবিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

চক্ষু চিকিৎসা সেবা, রক্তের গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন মানবিক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজক ও সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবীরা।

দিনব্যাপী এ কর্মসূচিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। মানবিক সেবামূলক এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu