শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জের কাশিপুরে আনসার-ভিডিপির উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ Time View

সকাল নারায়ণগঞ্জঃ 

নিজস্ব প্রতিবেদক:
মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর বাংলাবাজার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) কার্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে কাশিপুর ইউনিয়ন আনসার-ভিডিপি কার্যালয়ে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। কাশিপুর ইউনিয়ন আনসার-ভিডিপির দলনেতা মো. আওলাদ হোসেনের তত্ত্বাবধানে একদল আনসার-ভিডিপি সদস্যের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রক্তের গ্রুপ নির্ণয়ের কার্যক্রম পরিচালিত হয়।

কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল স্থানীয় সাধারণ মানুষের রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং জরুরি প্রয়োজনে দ্রুত রক্তদানের সুযোগ সৃষ্টি করা। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের এ উদ্যোগকে স্থানীয়দের পক্ষ থেকেও ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছে।

এ সময় কর্মসূচি পরিদর্শনে উপস্থিত ছিলেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. মোমেন ইসলাম, ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী, প্রত্যয় ফাউন্ডেশনের সভাপতি মাইনুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক রাজু দাস, দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক মাইনুদ্দিন দেওয়ানসহ আনসার-ভিডিপির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

কর্মসূচি পরিদর্শন শেষে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. মোমেন ইসলাম বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের অন্যতম বৃহৎ বাহিনী হিসেবে দেশের মানুষের নিরাপত্তা ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তিনি বলেন, কাশিপুর বাংলাবাজার আনসার-ভিডিপি কার্যালয় থেকে মানুষের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের মতো একটি মানবিক উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের কার্যক্রম মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জরুরি মুহূর্তে রক্তদানের মাধ্যমে মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মোমেন ইসলাম আরও বলেন, ভবিষ্যতে আনসার-ভিডিপির সদস্যরা যেন আরও বেশি জনকল্যাণমূলক ও মানবিক কর্মসূচি গ্রহণ করতে পারেন, সে বিষয়ে উৎসাহ ও সহযোগিতা অব্যাহত থাকবে। BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার পক্ষ থেকেও এ ধরনের মানবিক উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আয়োজকরা জানান, রক্তের গ্রুপ জানা থাকলে জরুরি চিকিৎসা, দুর্ঘটনা কিংবা অস্ত্রোপচারের সময় দ্রুত রক্তের ব্যবস্থা করা সহজ হয়। তাই সাধারণ মানুষের মধ্যে রক্তের গ্রুপ জানার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আনসার-ভিডিপি সদস্যরা বলেন, দেশের মানুষের নিরাপত্তার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও তারা নিজেদের সম্পৃক্ত রাখতে চান। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

মানবিক এ উদ্যোগের মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে স্বেচ্ছাসেবী কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি রক্তদানের প্রতি মানুষের আগ্রহ ও সচেতনতা বাড়বে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu