শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

অসুস্থ নাজির কামরুল ইসলামের দ্রুত সুস্থতা কামনায় সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া প্রার্থনা

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ Time View

সকাল নারায়ণগঞ্জঃ 

বিশেষ প্রতিবেদক :

হঠাৎ প্রচণ্ড জ্বর, সর্দি ও শরীর ব্যথায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত শাখার প্রবীণ ও নিষ্ঠাবান নাজির মোঃ কামরুল ইসলাম। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে নিজ বাসভবনে বিশ্রামে থেকে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি.) তাঁর পরিবার ও সহকর্মীদের পক্ষ থেকে তাঁর দ্রুত আশু আরোগ্য ও সুস্থতা কামনায় দেশবাসী, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের নিকট বিশেষ দোয়া প্রার্থনা করা হয়েছে।

কর্মজীবন ও দায়িত্ব পালন

দীর্ঘদিন ধরে সরকারি সেবায় অত্যন্ত সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসা কামরুল ইসলামের হঠাৎ অসুস্থতার খবরে জেলা প্রশাসন, সহকর্মী এবং সামাজিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

তিনি শুধু জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত শাখার দায়িত্বই সামলাচ্ছেন না, পাশাপাশি ‘বাংলাদেশ কর্মচারী সমন্বয় পরিষদ’-এর কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি এবং নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতির গুরুদায়িত্বও অত্যন্ত সুনামের সঙ্গে পালন করে আসছেন। সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার আদায় ও কল্যাণমূলক কাজে তাঁর ভূমিকা সর্বমহলে সমাদৃত।

দোয়া প্রার্থনা ও প্রতিক্রিয়া

অসুস্থতা প্রসঙ্গে অনুভূতি ব্যক্ত করে মোঃ কামরুল ইসলাম বলেন, “মানুষ অসুস্থ হলেই অনুভব করতে পারে সুস্থতা মহান আল্লাহর কত বড় অশেষ নেয়ামত। মহান আল্লাহ তাআলা যেন পৃথিবীর সকল অসুস্থ মানুষকে দ্রুত শেফা ও পূর্ণ সুস্থতা দান করেন, আমিন।”

তাঁর অসুস্থতার কথা শুনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া পরিচালনা করছেন।

সহকর্মীরা তাঁর বিনয়ী, পরিশ্রমী ও মানবিক আচরণের কথা স্মরণ করে বলেন, কামরুল ইসলাম সবসময় কর্মক্ষেত্রে সহকর্মী ও সাধারণ মানুষের সেবায় আন্তরিক ছিলেন। তাঁরা আশা প্রকাশ করেন, মহান আল্লাহর অশেষ রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে পূর্বের ন্যায় কর্মস্থলে ফিরে আসবেন।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu