সকাল নারায়ণগঞ্জঃ
ডেমরা (ঢাকা) প্রতিনিধি:
রাজধানীর ডেমরার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান তিতাস গ্যাস আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ সানা উল্যাহ ‘বিএইচডিএস (BHDS) অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা’র ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্ভুক্ত ডেমরা থানা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন।
গত ৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. (সোমবার) এইচডব্লিউপিএল (HWPL) ও বিএইচডিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি এবং উপদেষ্টা মণ্ডলীর যৌথ সিদ্ধান্তক্রমে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ অনুমোদন দেওয়া হয়।
কমিটি অনুমোদন ও সময়সীমা
বিএইচডিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী নতুন এ কমিটিতে মোঃ সানা উল্যাহকে সভাপতি পদে মনোনীত ও অনুমোদনের জন্য সুপারিশ করেন। প্রজ্ঞাপনে নবনিযুক্ত সভাপতিকে আগামী ৬ (ছয়) মাসের মধ্যে ডেমরা থানা কমিটির পূর্ণাঙ্গ খসড়া তালিকা প্রস্তুত করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।
সংক্ষিপ্ত পরিচয়
নবনিযুক্ত সভাপতি মোঃ সানা উল্যাহ দীর্ঘদিন ধরে ঢাকা মহানগর দক্ষিণের ঐতিহ্যবাহী তিতাস গ্যাস আদর্শ উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক হিসেবে সততা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। শিক্ষকতা ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর অভিজ্ঞতা ও দক্ষতা সর্বমহলে প্রশংসিত।
নতুন সভাপতির প্রতিক্রিয়া
দায়িত্বপ্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় নবনিযুক্ত সভাপতি মোঃ সানা উল্যাহ বলেন, “আমাকে যে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে, তা যেন সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারি—এটাই আমার মূল লক্ষ্য। অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনে আমি সংগঠনের কেন্দ্রীয়, বিভাগীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”