শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

নীলফামারীতে ডিআইজি’র আগমন উপলক্ষে বিশেষ কল্যাণ সভা ও অপরাধ দমন পর্যালোচনা

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ Time View

সকাল নারায়ণগঞ্জঃ 

নিজস্ব প্রতিবেদক: রংপুর রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদের আগমন উপলক্ষে নীলফামারী জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা ও অপরাধ দমন পর্যালোচনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) নীলফামারী জেলায় আগমন করলে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল রংপুর রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদকে গার্ড অব অনার প্রদান করে।

পরে নীলফামারী জেলা পুলিশ লাইন ড্রিলশেডে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ। সভায় সভাপতিত্ব করেন নীলফামারীর পুলিশ সুপার জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি বলেন, পুলিশের মূল শক্তি হলো শৃঙ্খলা, পেশাদারিত্ব, সততা ও জনগণের প্রতি অঙ্গীকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিজেদের আচরণ ও কর্মদক্ষতার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।

তিনি পুলিশ সদস্যদের নিষ্ঠা, সততা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

বিশেষ কল্যাণ সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও কল্যাণসংক্রান্ত বিষয় গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়। একই সঙ্গে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়।

সভায় নীলফামারী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে, ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ নীলফামারী পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলার সব থানার অফিসার ইনচার্জদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের ধরন ও প্রবণতা, বিভিন্ন মামলার পরিসংখ্যান, মামলার তদন্ত ও নিষ্পত্তির অগ্রগতি এবং মাদকবিরোধী কার্যক্রমের সার্বিক চিত্র পর্যালোচনা করা হয়।

পাশাপাশি থানাভিত্তিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের সেবামূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন রংপুর রেঞ্জের ডিআইজি।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu