সকাল নারায়ণগঞ্জ:
বিশেষ প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মী সমর্থক এবং নারায়ণগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত হাসেম শকু।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার রক্ষার সংগ্রামে সবসময় রাজপথে থেকেছে। দেশের মানুষের অধিকার আদায়ের এ সংগ্রাম আগামী দিনেও অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, দলের প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদের প্রত্যাশা—গণতন্ত্রের মুক্তি ঘটুক এবং দেশের প্রতিটি মানুষ তার সার্বভৌম অধিকার ফিরে পাক। একই সাথে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচি সফল করতে তিনি দলের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণকে উদাত্ত আহ্বান জানান।