সকাল নারায়ণগঞ্জঃ
বিশেষ প্রতিবেদক, সকাল নারায়ণগঞ্জ:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় নেতা-কর্মী ও নারায়ণগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
এ উপলক্ষে প্রকাশিত এক বিশেষ বার্তায় তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রামে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ঐতিহ্য ও সাফল্যের ধারা অব্যাহত রেখে আগামী দিনেও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের সুসংগঠিত থেকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এবং প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচি সফল করার উদাত্ত আহ্বান জানান।