সকাল নারায়ণগঞ্জঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ধারাবাহিক ইতিহাসকে স্মরণ করে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানানো হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে উদযাপিত হতে যাওয়া এই প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার শুভকামনা জানিয়েছেন নারায়ণগঞ্জ বিএনপির নেতা তানভীর সরদার।
‘ন্যায়ের পথে আমাদের পথ চলা’ নীতিকে সামনে রেখে আয়োজিত এই প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দলের সকল স্তরের নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
এক বিশেষ বার্তায় নারায়ণগঞ্জ বিএনপির নেতা তানভীর সরদার এই প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক এই প্রত্যাশা প্রকাশ করেন। একই সাথে তিনি দলের আদর্শ ও চেতনায় বিশ্বাসী সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।