সকাল নারায়ণগঞ্জঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির গৌরবান্বিত ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ধারাবাহিকতা স্মরণ করে নেতাকর্মী ও সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানানো হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে উদযাপিত হতে যাওয়া এ প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার জন্য বিশেষ বার্তা প্রদান করেছেন সাবেক যুগ্ম-আহ্বায়ক মীর মকবুল হোসেন বাবলু।
স্বচ্ছ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ‘ন্যায়ের পথে আমাদের পথ চলা’ নীতিকে সামনে রেখে আয়োজিত এই প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সার্বিক সফলতা কামনা করা হয়েছে।
ফতুল্লা থানা বিএনপির স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মীর মকবুল হোসেন বাবলু এই উপলক্ষকে ঘিরে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের মূল আদর্শ ও গণতান্ত্রিক চেতনাকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।