সকাল নারায়ণগঞ্জঃ
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক আলহাজ্ব মাজহারুল আলম মিথুন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত শুভেচ্ছা বার্তায় তিনি বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গৌরব, ঐতিহ্য ও সাফল্যের কথা তুলে ধরেন। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানো হয়।
এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য হিসেবে “গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর” তুলে ধরা হয়েছে।
আলহাজ্ব মাজহারুল আলম মিথুন বলেন, বিএনপির দীর্ঘ পথচলা বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে তিনি দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, দলের প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দ-উৎসবের দিন নয়; বরং অতীতের সংগ্রাম ও অর্জনকে স্মরণ করে ভবিষ্যতের পথচলার নতুন প্রত্যয় গ্রহণের দিন।
এ সময় তিনি ফতুল্লা থানা বিএনপিসহ নারায়ণগঞ্জের সর্বস্তরের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।