সকাল নারায়ণগঞ্জঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা এবং আমলাপাড়া বাইলেন পঞ্চায়েত কমিটির সভাপতি নুরুল ইসলাম সরদার।
আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। দীর্ঘ রাজনৈতিক পথচলায় দলের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় নুরুল ইসলাম সরদার বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন-সংগ্রাম করে আসছে। দলের ৪৮ বছরের গৌরবময় পথচলায় যারা ত্যাগ ও আত্মত্যাগ করেছেন, তাদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানান।
তিনি বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত মহাসচিবসহ দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, দেশ ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
নুরুল ইসলাম সরদার আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী নয়; এটি দলের নেতাকর্মীদের দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম, ত্যাগ ও মানুষের অধিকার আদায়ের প্রত্যয়ের স্মরণীয় দিন।
তিনি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচি সফল ও সার্থক হওয়ার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করেন।