সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক হানিফ সরদার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মী ও সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত শুভেচ্ছা বার্তায় তিনি দলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ধারাবাহিকতা কামনা করেন। একই সঙ্গে দেশের গণতন্ত্র, জনগণের অধিকার ও উন্নয়নের পথে বিএনপির ভূমিকার কথা তুলে ধরে দলের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
হানিফ সরদার নারায়ণগঞ্জের ব্যবসায়ী মহলেও সক্রিয়ভাবে কাজ করছেন। সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জকে নিরাপদ ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চেম্বারের বিভিন্ন উদ্যোগেও তিনি সম্পৃক্ত রয়েছেন।
শুভেচ্ছা বার্তায়—
মো. হানিফ সরদার
পরিচালক, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।