সকাল নারায়ণগঞ্জঃ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন “সকাল নারায়ণগঞ্জ” অনলাইন নিউজ পোর্টালের বার্তা সম্পাদক সিয়াম তালুকদার।
এক শুভেচ্ছা বার্তায় সিয়াম তালুকদার বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানবজাতির জন্য শান্তি, সাম্য, ভ্রাতৃত্ব, ন্যায় ও মানবতার অনন্য আদর্শ রেখে গেছেন। তাঁর জীবন ও আদর্শ অনুসরণ করে আমাদের সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব।
তিনি বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা আমাদের ব্যক্তি ও সামাজিক জীবনে প্রতিফলিত করতে হবে। মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধি এবং সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।
পরিশেষে তিনি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সকলের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।